চট্টগ্রামে এসেছে আরও ২ লাখ ৬৬ হাজার ডোজ টিকা

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : শুক্রবার, ২০২১ আগস্ট ০৬, ০৮:২৪ পূর্বাহ্ন

চট্টগ্রামে আরও ২ লাখ ৬৬ হাজার ৪০০ ডোজ টিকা এসেছে। এর মধ্যে ৩৮ হাজার ৪০০ ডোজ যুক্তরাষ্ট্রের তৈরি মডার্না এবং ১ লাখ ২০ হাজার ডোজ চীনের তৈরি সিনোফার্ম ও ১ লাখ ৮ হাজার ডোজ অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার তৈরি টিকা।


 
শুক্রবার (৬ আগস্ট) সকাল ৭টার দিকে টিকা বহনকারী বিশেষ গাড়ি সিভিল সার্জন কার্যালয়ে এসে পৌঁছে। চট্টগ্রামে করোনার টিকা ব্যবস্থাপনা কমিটির সদস্যরা আনুষ্ঠানিকভাবে এ টিকার চালান গ্রহণ করেন।


এর আগে গত ২৮ জুলাই ১ লাখ ৮৫ হাজার ডোজ এবং ১১ জুলাই চীন ও যুক্তরাষ্ট্রের তৈরি সিনোফার্ম এবং মডার্নার ১ লাখ ৮৪ হাজার ডোজ টিকা চট্টগ্রামে আসে।

সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, চট্টগ্রামে আরও একদফা করোনার টিকার চালান এসেছে।


টিকাগুলো ইপিআই স্টোরে সংরক্ষণ করে রাখা হয়েছে। আগামীকাল (শনিবার) থেকে শুরু হওয়ায় ওয়ার্ড এবং ইউনিয়ন পর্যায়ে টিকাদান কার্যক্রমের জন্য এসব টিকা বিভিন্ন এলাকায় পাঠানো হবে।


■ সম্পাদক : নুরুল আমিন (খোকন)

■ সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
১০৫৪, রহিম ম্যানশন (৫ম তলা), সুবর্ণা আ/এ, গোলপাহাড় মোড়, ও. আর. নিজাম রোড়, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : info.24tvbd@gmail.com
মার্কেটিং : +88 01813 29 29 77

কপিরাইট © 2018-2022 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework