চট্টগ্রামে একদিনে শনাক্ত ৬৩

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোরটিভি
প্রকাশিত : শনিবার, ২০২১ সেপ্টেম্বর ১৮, ০৭:০৩ পূর্বাহ্ন

গত ২৪ঘন্টায় চট্টগ্রামে  নতুন করে ৬৩ জনের শরীরের করোনার সংক্রমণ পাওয়া গেছে। তবে কেউ মৃত্যুবরণ করে নি।

এনিয়ে চট্টগ্রামে আক্রান্ত হয়েছে ১ লাখ ১ হাজার ২৩৫ জন।

সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয় ১ হাজার ৭১৮টি।

নতুন আক্রান্তদের মধ্যে ২৯ জন মহানগর এলাকা এবং ৩৪ জন উপজেলার বাসিন্দা।  

উপজেলাগুলোর মধ্যে সবচেয়ে বেশি সংক্রমণ হাটহাজারী উপজেলায়, ১৪ জন।

এছাড়া বাঁশখালী উপজেলায় ৭ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৭১৮টি নমুনা পরীক্ষা করে ৬৩ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে।

সাধারণ মানুষের প্রতি অনুরোধ, সকলে স্বাস্থ্যবিধি মেনে চলাচল করুন।


■ সম্পাদক : নুরুল আমিন (খোকন)

■ সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
১০৫৪, রহিম ম্যানশন (৫ম তলা), সুবর্ণা আ/এ, গোলপাহাড় মোড়, ও. আর. নিজাম রোড়, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : info.24tvbd@gmail.com
মার্কেটিং : +88 01813 29 29 77

কপিরাইট © 2018-2022 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework