চট্টগ্রামে একদিনে শনাক্ত ৩০১ জন, মৃত্যু ৬

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোরটিভি
প্রকাশিত : শনিবার, ২০২১ জুলাই ২৪, ০৭:০৯ পূর্বাহ্ন

চট্টগ্রাম গত ২৪ ঘণ্টায় ৩০১ জনের শরীরের করোনা ভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে। এনিয়ে চট্টগ্রামে আক্রান্ত হয়েছে ৭৪ হাজার ৫৬২ জন।


এসময়ে মৃত্যুবরণ করেছে ৬ জন।  
সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদন সূত্রে জানা গেছে, ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয় ১ হাজার ৩০৪টি।


নতুন আক্রান্তদের মধ্যে ২৫৮ জন মহানগর এলাকা এবং ৪৩ জন উপজেলার বাসিন্দা।  

ঈদুল আজহার বন্ধের কারণে করোনা টেস্টের সংখ্যা কমেছে বলে ধারণা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বির।


তিনি বলেন, ঈদুল আজহা শেষ হয়েছে। সাধারণ মানুষ টেস্টের আওতায় এলে এই সময়ে কি পরিমাণ সংক্রমণ ছড়িয়েছে তার ধারণা পাওয়া যাবে।


■ সম্পাদক : নুরুল আমিন (খোকন)

■ সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
১০৫৪, রহিম ম্যানশন (৫ম তলা), সুবর্ণা আ/এ, গোলপাহাড় মোড়, ও. আর. নিজাম রোড়, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : info.24tvbd@gmail.com
মার্কেটিং : +88 01813 29 29 77

কপিরাইট © 2018-2022 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework