চট্টগ্রামে একদিনে শনাক্ত ১৬৯ জন, মৃত্যু ২

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : বৃহস্পতিবার, ২০২১ Jun ১৭, ০৭:৪৪ পূর্বাহ্ন
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৬৫০ জনে। একই সময়ের মধ্যে করোনা শনাক্ত হন ১৬৯ জন। ফলে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ৫৫ হাজার ৪৬৬ জনে। বৃহস্পতিবার (১৭ জুন) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি জানান, গতকাল (বুধবার) চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে এক হাজার ১৭৩ জনের নমুনা পরীক্ষায় ১৬৯ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়। এদের মধ্যে নগরের ১১৭ ও উপজেলার ৫২ জন। জানা যায়, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৩৫ জন, ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে ২৭ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে পাঁচজন, চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি ল্যাবে ২৭ জন, ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ১৯ জন ও শেভরন হাসপাতাল ল্যাবে ২৬ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়। একই সময়ে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে চারজন, জেনারেল হাসপাতাল আরটিআরএল ল্যাবে আটজন ও ইপিক হেলথ কেয়ার ল্যাবে ১৮ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।

■ সম্পাদক : নুরুল আমিন (খোকন)

■ সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
১০৫৪, রহিম ম্যানশন (৫ম তলা), সুবর্ণা আ/এ, গোলপাহাড় মোড়, ও. আর. নিজাম রোড়, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : info.24tvbd@gmail.com
মার্কেটিং : +88 01813 29 29 77

কপিরাইট © 2018-2022 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework