চট্টগ্রামে একদিনে শনাক্ত ১২৭৩ জন, মৃত্যু ১০

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : মঙ্গলবার, ২০২১ আগস্ট ০৩, ০৬:১৯ পূর্বাহ্ন

বন্দরনগরী চট্টগ্রামে প্রতিদিনই নতুন করে রেকর্ড গড়ছে করোনা সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় ১ হাজার ২৭৩ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন।

নমুনা পরীক্ষার তুলনায় সংক্রমণের হার ৩৬ দশমিক ৮৯ শতাংশ। এদিন মারা গেছেন ১০ জন।

এর মধ্যে ৬ জন উপজেলা এলাকার এবং ৪ জন মহানগর এলাকার বাসিন্দা।
সিভিল সার্জন কার্যালয়ের তথ্যানুযায়ী, এদিন নমুনা পরীক্ষা করা হয় ৩ হাজার ৪৫০টি।


নতুন আক্রান্তদের মধ্যে ৮৩৫ জন মহানগর এলাকায় এবং ৪৩৮ জন উপজেলা এলাকার বাসিন্দা। উপজেলাগুলোর মধ্যে সবচেয়ে বেশি সংক্রমণ হাটহাজারী উপজেলায়, ৯৬ জন।

এ ছাড়া ফটিকছড়ি ও বোয়ালখালী উপজেলায় ৫৯ জন করে এবং রাঙ্গুনিয়া উপজেলায় ৪০ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন।

সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন,  করোনা সংক্রমণ বেড়েই চলছে। রোগীর চাপে হাসপাতালগুলোতে শয্যা সংকট তৈরি হয়েছে। এ অবস্থায় সবাইকে সচেতন হতে হবে। অন্যথায় সংক্রমণের লাগাম টানা সম্ভব নয়।


■ সম্পাদক : নুরুল আমিন (খোকন)

■ সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
১০৫৪, রহিম ম্যানশন (৫ম তলা), সুবর্ণা আ/এ, গোলপাহাড় মোড়, ও. আর. নিজাম রোড়, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : info.24tvbd@gmail.com
মার্কেটিং : +88 01813 29 29 77

কপিরাইট © 2018-2022 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework