চট্টগ্রামে একদিনে আরও ১১ জনের মৃত্যু

টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : মঙ্গলবার, ২০২১ আগস্ট ১৭, ১২:০৪ অপরাহ্ন

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও ১১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল এক হাজার ১৩৯ জনে।

একই সময়ে করোনা শনাক্ত হয়েছেন আরও ৪৩৮ জন। এর মধ্য দিয়ে জেলায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ৯৫ হাজার ৫১৬ জনে।

মঙ্গলবার (১৭ আগস্ট) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে দুই হাজার ২৫০ জনের নমুনা পরীক্ষায় ৪৩৮ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়। এদের মধ্যে নগরের ২৭৯ ও উপজেলার ১৫৯ জন।

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৮৪ জন, ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে ১২৮ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ৮৭ জন, চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি ল্যাবে ১০ জন ও শেভরণ হাসপাতাল ল্যাবে ২৭ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।

একই সময়ে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ২১ জন, জেনারেল হাসপাতাল আরটিআরএল ল্যাবে ১০ জন, মেডিকেল সেন্টার হাসপাতাল ল্যাবে তিনজন, ইপিক হেলথ কেয়ার ল্যাবে ৩৪ জন, অ্যান্টিজেন টেস্টে ৩০ জন এবং কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের চারজনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।


■ সম্পাদক : নুরুল আমিন (খোকন)

■ সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
১০৫৪, রহিম ম্যানশন (৫ম তলা), সুবর্ণা আ/এ, গোলপাহাড় মোড়, ও. আর. নিজাম রোড়, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : info.24tvbd@gmail.com
মার্কেটিং : +88 01813 29 29 77

কপিরাইট © 2018-2022 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework