চট্টগ্রামে ইয়াবাসহ গ্রেপ্তার ২

টুয়েন্টিফোরটিভি
প্রকাশিত : শনিবার, ২০২১ আগস্ট ২১, ০৭:০৬ পূর্বাহ্ন

চট্টগ্রাম নগরীতে ২৯ হাজার ২৪৮ পিস ইয়াবাসহ দুজনকে গ্রেপ্তার করেছে নগর গোয়েন্দা পুলিশ। গ্রেপ্তার দুজন হলেন- জাহিদুল ইসলাম (৩০) ও আহম্মেদ নুর (৫৫)

শুক্রবার (২০ আগস্ট) নগরীর বায়েজিদ বোস্তামি এবং লালখান বাজার ইস্পাহানী মোড় এলাকায় অভিযান চালিয়ে ‍তাদের গ্রেপ্তারের কথা জানিয়েছেন নগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার (উত্তর) সালাম কবির।

গোয়েন্দা কর্মকর্তা সালাম কবির জানান, শুক্রবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে বায়েজিদের উত্তরা আবাসিক এলাকা থেকে ২৯ হাজার ২৪৮ পিস ইয়াবাসহ জাহিদুলকে গ্রেপ্তার করা হয়।
 
জিজ্ঞাসাবাদে সে জানায়, আহম্মেদ নুর তার কাছে ইয়াবাগুলো মজুত রেখেছিল। এরপর লালখান বাজার এলাকায় অভিযান চালিয়ে নুরকে গ্রেপ্তার করা হয়।
সালাম কবির জানান, জিজ্ঞাসাবাদে তারা আরও বলেছে— নুর কক্সবাজার থেকে ইয়াবাগুলো এনে জাহিদুলের কাছে রাখে। এরপর সেখান থেকে নগরীর পাইকারি ও খুচরা বিক্রেতাদের কাছে সরবরাহ করা হয়।

 


■ সম্পাদক : নুরুল আমিন (খোকন)

■ সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
১০৫৪, রহিম ম্যানশন (৫ম তলা), সুবর্ণা আ/এ, গোলপাহাড় মোড়, ও. আর. নিজাম রোড়, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : info.24tvbd@gmail.com
মার্কেটিং : +88 01813 29 29 77

কপিরাইট © 2018-2022 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework