চট্টগ্রামে আরও ২৬৩ জন করোনায় আক্রান্ত, মোট ৯৬৬৮
গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ২৬৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ১৯৬ জন নগর ও ৬৭ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। এ নিয়ে চট্টগ্রামে মোট আক্রান্ত ৯৬৬৮ জন।
শনিবার (৪ জুলাই) সকালে এসব তথ্য জানান চট্টগ্রাম সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি। এ ছাড়া গত ২৪ ঘন্টায় করোনায় চট্টগ্রামের কারো মৃত্যু হয়নি।
সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টায় বিআইটিআইডিতে ১৭ জন, সিভাসুতে ৭ জন, চট্টগ্রাম মেডিক্যাল কলেজে ৮৭ জন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাব