চট্টগ্রাম বিমানবন্দরে স্বর্ণের বড় চালান আটক

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : শনিবার, ২০২১ অক্টোবর ০৯, ০৮:৫৪ পূর্বাহ্ন

হজরত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বড় একটি স্বর্ণের চালান আটক করা হয়েছে।

শনিবার (৯ অক্টোবর) সকালে দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৪৮ ফ্লাইটে চালানটি আসে।

বিমানবন্দরের পরিচালক উইং কমান্ডার ফরহাদ হোসেন খান বিষয়টি নিশ্চিত করেছেন।

সূত্র জানায়, সকাল সাড়ে ৮টায় ফ্লাইটটি অবতরণ করে। এরপর এনএসআই ও শুল্ক গোয়েন্দারা সিভিল অ্যাভিয়েশনের সিকিউরিটি বেলালকে ৮০টি স্বর্ণের বারসহ হাতেনাতে আটক করেন।

৮০ পিস স্বর্ণের বারের ওজন ৯ কেজি ২৮০ গ্রাম। যার বাজার মূল্য প্রায় ৫ কোটি ৩৫ লাখ টাকা। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানান বিমানবন্দর কাস্টমসের একজন কর্মকর্তা।


■ সম্পাদক : নুরুল আমিন (খোকন)

■ সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
১০৫৪, রহিম ম্যানশন (৫ম তলা), সুবর্ণা আ/এ, গোলপাহাড় মোড়, ও. আর. নিজাম রোড়, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : info.24tvbd@gmail.com
মার্কেটিং : +88 01813 29 29 77

কপিরাইট © 2018-2022 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework