কারো অবহেলার প্রমাণ পেলে ছাড় দেয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : সোমবার, ২০২২ Jun ০৬, ১২:২২ অপরাহ্ন

সীতাকুণ্ডে বিস্ফোরণের ঘটনায় তদন্ত করে যদি কোন ধরনের গাফিলতির প্রমাণ পাওয়া যায়, সে যতই শক্তিশালী হোক তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।  

সোমবার (৬ জুন) দুপুর পৌনে তিনটার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে দগ্ধ রোগীদের দেখতে এসে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, অবহেলা বা দায় থাকলে কাউকে ছাড় দেয়া হবে না। সে যতবড় শক্তি শালী হোক না কেন। কেউই আইনের ঊর্ধ্বে নয়।

এর আগে দুপুরে ২ টার দিকে সীতাকুণ্ডে সোনাইছড়ি ইউনিয়নে বিএম কনটেইনার ডিপো পরিদর্শন করেন তিনি। এসময় সেনা, নৌবাহিনী ও ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের সঙ্গে ঘটনার বিষয়ে কথা বলেন।  


■ সম্পাদক : নুরুল আমিন (খোকন)

■ সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
১০৫৪, রহিম ম্যানশন (৫ম তলা), সুবর্ণা আ/এ, গোলপাহাড় মোড়, ও. আর. নিজাম রোড়, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : info.24tvbd@gmail.com
মার্কেটিং : +88 01813 29 29 77

কপিরাইট © 2018-2022 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework