কর্ণফুলীতে ডুবলো ‘এফভি ক্রিস্টাল-৮’

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : বুধবার, ২০২১ Jun ০৯, ১০:২১ পূর্বাহ্ন
কর্ণফুলী নদীতে ‘এফভি ক্রিস্টাল-৮’ নামের একটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। তবে ট্রলারের স্টাফদের ক্ষতি হয়নি। বুধবার (৯ জুন) ভোররাতে কর্ণফুলী উপজেলার শিকলবাহা শাহ আমানত সেতু এলাকায় এ ঘটনা ঘটে। ট্রলারটি চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি মোরশেদ মুরাদ ইব্রাহিমের মালিকানাধীন ক্রিস্টাল গ্রুপের। জাহাজের নাবিকরা জানান, ফিশিং ট্রলারটি ডকিং করার জন্য শাহ আমানত সেতু এলাকায় অবস্থান করছিল। রাতে জাহাজের তলা ফেটে ট্রলারে পানি ঢুকে যায়। পানি দেখতে পেয়ে স্টাফরা চিৎকার করলে আশ-পাশের নৌযান গিয়ে তাদের উদ্ধার করে। একপর্যায়ে জাহাজটি পানিতে তলিয়ে যায়। ঘটনাস্থল পরিদর্শন করেছে কোস্টগার্ডের একটি টিম।

■ সম্পাদক : নুরুল আমিন (খোকন)

■ সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
১০৫৪, রহিম ম্যানশন (৫ম তলা), সুবর্ণা আ/এ, গোলপাহাড় মোড়, ও. আর. নিজাম রোড়, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : info.24tvbd@gmail.com
মার্কেটিং : +88 01813 29 29 77

কপিরাইট © 2018-2022 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework