করোনাশূন্য চট্টগ্রাম

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : বৃহস্পতিবার, ২০২২ মার্চ ৩১, ০৭:৪১ পূর্বাহ্ন

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় কোনো করোনা রোগী শনাক্ত হয়নি। অর্থাৎ নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার শূন্য। একই সময় চট্টগ্রামে করোনায় আক্রান্ত হয়ে কেউ মারাও যাননি।

বৃহস্পতিবার (৩১ মার্চ) সকালে জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে পাঠানো প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় জেলায় ৩৭২ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় জেলার কোনো উপজেলা ও শহরের কোথাও কোনো করোনা রোগী শনাক্ত হয়নি।

তবে আগের ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ৩২২ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় একজনের করোনা শনাক্ত হয়। নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার শূন্য দশমিক ৩১।

চট্টগ্রামে এখন পর্যন্ত করোনা শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ২৬ হাজার ৬২৬। মোট মারা গেছেন ১ হাজার ৩৬২ জন।

এদিকে স্বাস্থ্য অধিদফতরের তথ্য মতে, বুধবার (৩০ মার্চ) বিকেল পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত দেশে মোট মৃত্যু হয়েছে ২৯ হাজার ১২২ জনের।

বুধবার বিকেলে স্বাস্থ্য অধিদফতরের পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, সবশেষ ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৭২ জনের দেহে। এ নিয়ে দেশে মোট করোনা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ লাখ ৫১ হাজার ৫০৪ জনে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সবশেষ ২৪ ঘণ্টায় ৮ হাজার ৭৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। শনাক্তের হার শূন্য দশমিক ৮৯ শতাংশ। নতুন করে করোনা থেকে সুস্থ হয়েছেন ৮৭৬ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৮ লাখ ৮০ হাজার ৪২০ জন।


■ সম্পাদক : নুরুল আমিন (খোকন)

■ সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
১০৫৪, রহিম ম্যানশন (৫ম তলা), সুবর্ণা আ/এ, গোলপাহাড় মোড়, ও. আর. নিজাম রোড়, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : info.24tvbd@gmail.com
মার্কেটিং : +88 01813 29 29 77

কপিরাইট © 2018-2022 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework