করোনা: চট্টগ্রামে একদিনেই আক্রান্ত ১৮৫ জন

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : বৃহস্পতিবার, ২০২০ ডিসেম্বর ১০, ০৬:৪৩ পূর্বাহ্ন
গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে ১ হাজার ৭৭৭টি নমুনা পরীক্ষা করে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১৮৫ জন। এ নিয়ে মোট করোনা আক্রান্ত ২৭ হাজার ২৩৩ জন। এইদিন চট্টগ্রামে করোনায় একজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) সকালে সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, এইদিন কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাব ও চট্টগ্রামে ৮টি ল্যাবে নমুনা পরীক্ষা হয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১৩১টি নমুনা পরীক্ষা করে ৩৩ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন। বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ৭৮৩টি নমুনা পরীক্ষা করা হয়। এতে শনাক্ত হয় ৩২ জন। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ৪৯৯টি নমুনা পরীক্ষা করে ৫৮ জনের শরীরে করোনা ভাইরাস পাওয়া গেছে। চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ৮৪টি নমুনা পরীক্ষা হয়। এতে পজেটিভ আসে ৫ জনের। এছাড়া  ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ৭৮টি নমুনা পরীক্ষা করে ৩২ জন, শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ৫৫টি নমুনা পরীক্ষা করে ১০ জন এবং চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ২১টি নমুনা পরীক্ষা করে ৭ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন। জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ১৬টি নমুনা পরীক্ষা করা হয়। এতে ৮ জনের পজেটিভ শনাক্ত হয়। কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে চট্টগ্রামের ১১০টি নমুনা পরীক্ষা করে কারো শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব মিলেনি। চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টার নমুনা পরীক্ষায়  ১৮৫ জন নতুন আক্রান্ত শনাক্ত হয়েছেন। এইদিন নমুনা পরীক্ষা করা হয় ১ হাজার ৭৭৭টি। আক্রান্তদের মধ্যে নগরে ১৫৯ জন এবং উপজেলায় ২৬ জন।

■ সম্পাদক : নুরুল আমিন (খোকন)

■ সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
১০৫৪, রহিম ম্যানশন (৫ম তলা), সুবর্ণা আ/এ, গোলপাহাড় মোড়, ও. আর. নিজাম রোড়, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : info.24tvbd@gmail.com
মার্কেটিং : +88 01813 29 29 77

কপিরাইট © 2018-2022 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework