করোনা : টানা ১০ দিন মৃত্যুহীন চট্টগ্রাম, নতুন শনাক্ত ৩২

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : রবিবার, ২০২০ অক্টোবর ২৫, ০৬:১৭ পূর্বাহ্ন
করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ৫৫৮ জনের নমুনা পরীক্ষায় ৩২ জনের পজিটিভ এসেছে। নতুন শনাক্তদের মধ্যে ২৭ জন নগরের ও ৫ জন উপজেলার বাসিন্দা। রোববার (২৫ অক্টোবর) চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এ তথ্য জানান। তিনি জানান, চট্টগ্রামে এ পর্যন্ত শনাক্ত ২০ হাজার ৬৭২ জনের মধ্যে ১৫ হাজার ৯৯ জন নগরের ও ৫ হাজার ৫৭৩ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। এদিকে করোনায় টানা ১০ দিন মৃত্যুহীন চট্টগ্রাম। গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনায় কারও মৃত্যু হয়নি। সর্বশেষ গত ১৪ অক্টোবর করোনায় দুইজনের মৃত্যু হয়েছিল। এ পর্যন্ত মারা গেছেন মোট ৩০১ জন। সিভিল সার্জন জানান, শনিবার বিআইটিআইডিতে ৩১১ জনের নমুনায় ৫ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ৮৯ জনের নমুনায় ১৮ জনের করোনা মিলেছে। কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ৫ জনের নমুনায় ১ জনের দেহে জীবাণুটি শনাক্ত হয়েছে। শেভরণে ১৩৩ জনের নমুনায় ৫ জনের করোনা শনাক্ত হয়েছে। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ২০ জনের নমুনার মধ্যে ৩ জনের করোনা শনাক্ত হয়েছে।

■ সম্পাদক : নুরুল আমিন (খোকন)

■ সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
১০৫৪, রহিম ম্যানশন (৫ম তলা), সুবর্ণা আ/এ, গোলপাহাড় মোড়, ও. আর. নিজাম রোড়, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : info.24tvbd@gmail.com
মার্কেটিং : +88 01813 29 29 77

কপিরাইট © 2018-2022 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework