করোনা : চট্টগ্রামে নতুন আক্রান্ত ৪৪ জন

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : রবিবার, ২০২০ অক্টোবর ১১, ০৫:৪৪ পূর্বাহ্ন
৪৪০ জনের নমুনা পরীক্ষা করে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ৪৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ৪২ জন নগরের ও ০২ জন উপজেলার। এ নিয়ে চট্টগ্রামে মোট আক্রান্ত ১৯ হাজার ৫৫৮ জন। আজ রোববার (১১ অক্টোবর) সকালে এসব তথ্য জানান চট্টগ্রাম সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি। এদিকে গত ২৪ ঘন্টায় চট্টগ্রাম নগরে করোনায় কারও মৃত্যু হয়নি। সিভিল সার্জন জানান, গতকাল শনিবার ফৌজদারহাটের বিআইটিআইডিতে ২৩৯ জনের নমুনা পরীক্ষায় ১১ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে। এছাড়া চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ১৩৩ জনের নমুনা পরীক্ষা করে ২১ জনের করোনা মিলেছে। কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ১ জনের নমুনা পরীক্ষা করে তার করোনা মিলেনি। শেভরণে ৫১ জনের নমুনা পরীক্ষা করে ৪ জনের করোনা শনাক্ত হয়েছে। মা ও শিশু হাসপাতালে ১৫ জনের নমুনার মধ্যে ৮ জনের করোনা শনাক্ত হয়েছে। চট্টগ্রাম জেনারেল হাসপাতালের রিজিওন্যাল টিউবারকুলোসিস র‌্যাফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ১ জনের নমুনা পরীক্ষা করে সেটিতে করোনা পাওয়া যায়নি। উল্লেখ্য, এখন পর্যন্ত করোনায় মারা গেছেন মোট ২৯৭ জন; এর মধ্যে ২০৪ জন নগরের ও ৯৩ জন উপজেলার বাসিন্দা।

■ সম্পাদক : নুরুল আমিন (খোকন)

■ সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
১০৫৪, রহিম ম্যানশন (৫ম তলা), সুবর্ণা আ/এ, গোলপাহাড় মোড়, ও. আর. নিজাম রোড়, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : info.24tvbd@gmail.com
মার্কেটিং : +88 01813 29 29 77

কপিরাইট © 2018-2022 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework