করোনা : চট্টগ্রামে নতুন আক্রান্ত আরও ৭০ জন, মৃত্যু ৫

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : মঙ্গলবার, ২০২১ মে ১৮, ০৬:৪৬ পূর্বাহ্ন
চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৭০ জনের। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৫১ হাজার ৮৯৭ জন। এ ছাড়া ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যুবরণ করেছে ৫ জন। মঙ্গলবার ( ১৮ মে ) সকালে সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানা যায়। গত ২৪ ঘণ্টায় কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাব ও চট্টগ্রামের ৮টি ল্যাবে ৪১৩টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ৪৬টি ও চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ২২টি, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ১৫৭টি নমুনা পরীক্ষা করা হয়। এতে বিআইটিআইডি ল্যাবে ১১ জন, চমেক ল্যাবে ৫ জন এবং সিভাসু ল্যাবে ১২ জনের নমুনায় করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ৮০টি নমুনা পরীক্ষা করে ১৫ জন, শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ৩০টি নমুনা পরীক্ষা করে ২ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ১৭টি নমুনা পরীক্ষা করে ৬ জন, জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ৩৩টি নমুনা পরীক্ষা করে ১৩ জন এবং মেডিক্যাল সেন্টার হাসপাতালে ১৩টি নমুনা পরীক্ষা করে ৪ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাব নমুনা পরীক্ষা করা হয়নি। কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে চট্টগ্রামের ১৫টি নমুনার মধ্যে ২টিতে করোনা ভাইরাসের অস্তিত্ব মিলেছে। চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টার নমুনা পরীক্ষায় ৭০ জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষা করা হয়েছে ৪১৩টি। নতুন আক্রান্তদের মধ্যে নগরের ৬২ জন এবং উপজেলার ৭ জন।

■ সম্পাদক : নুরুল আমিন (খোকন)

■ সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
১০৫৪, রহিম ম্যানশন (৫ম তলা), সুবর্ণা আ/এ, গোলপাহাড় মোড়, ও. আর. নিজাম রোড়, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : info.24tvbd@gmail.com
মার্কেটিং : +88 01813 29 29 77

কপিরাইট © 2018-2022 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework