করোনা : চট্টগ্রামে নতুন আক্রান্ত আরও ১৯১, মৃত্যু ৪
চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় ১ হাজার ২৩৫টি নমুনা পরীক্ষা করে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১৯১ জন। এ নিয়ে মোট আক্রান্ত ৫১ হাজার ২৮৪ জন।
এসময়ে করোনায় ৪ জনের মৃত্যু হয়েছে।
সোমবার (১০ মে) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, এইদিন কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাব ও চট্টগ্রামে ৯টি ল্যাবে নমুনা পরীক্ষা হয়।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১৯০টি নমুনা পরীক্ষা করে ৭১ জনের করোনা শনাক্ত হয়েছে। বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ১৭২টি à