করোনা : চট্টগ্রামে নতুন আক্রান্ত আরও ১২৬ জন, মৃত্যু ১

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : বুধবার, ২০২১ মে ১৯, ০৯:৫৭ পূর্বাহ্ন
চট্টগ্রামে গত ২৪ ঘন্টায়  ১ হাজার ১৩৯টি নমুনা পরীক্ষা করে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১২৬ জন। এ নিয়ে মোট আক্রান্ত ৫২ হাজার ২৯ জন। এসময়ে করোনায় একজনের মৃত্যু হয়েছে। বুধবার (১৯ মে) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, এইদিন চট্টগ্রামে ৮টি ল্যাবে নমুনা পরীক্ষা হয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ২৭১টি নমুনা পরীক্ষা করে ৩৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ২৭১টি নমুনা পরীক্ষা করা হয়। এতে শনাক্ত হয় ৮ জন। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ৫৪টি নমুনা পরীক্ষা করে ১০ জন এবং চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ১১৪টি নমুনা পরীক্ষা করে ১৯ জনের শরীরে করোনা ভাইরাস পাওয়া গেছে। এছাড়া ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ৬৮টি নমুনা পরীক্ষা করে ১৬ জন, শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরি ২৮০টি নমুনা পরীক্ষা করে ১৫ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ১৯টি নমুনা পরীক্ষা করে ৬ জন, জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ৩৬টি নমুনা পরীক্ষা করে ১৭ জনের করোনা শনাক্ত হয়েছে। তবে এদিন চট্টগ্রাম মেডিক্যাল সেন্টার ল্যাবে কোনো নমুনা পরীক্ষা হয়নি। অন্যদিকে কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে চট্টগ্রামের ২৬টি নমুনা পরীক্ষা করে একজনের শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব মিলেছে। সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১ হাজার ১৩৯টি নমুনা পরীক্ষা করা হয়। এতে আক্রান্ত হয়েছেন ১২৬ জন। নতুন আক্রান্তদের মধ্যে নগরে ৮৮ জন এবং উপজেলায় ৩৮ জন।

■ সম্পাদক : নুরুল আমিন (খোকন)

■ সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
১০৫৪, রহিম ম্যানশন (৫ম তলা), সুবর্ণা আ/এ, গোলপাহাড় মোড়, ও. আর. নিজাম রোড়, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : info.24tvbd@gmail.com
মার্কেটিং : +88 01813 29 29 77

কপিরাইট © 2018-2022 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework