করোনা : চট্টগ্রামে নতুন আকান্ত ১৭২

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : শনিবার, ২০২০ নভেম্বর ২৮, ০৪:১৩ পূর্বাহ্ন
১ হাজার ২৯২ জনের জনের নমুনা পরীক্ষা করে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ১৭২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ১৪৪ জন নগরের ও ২৮ জন উপজেলার। এ নিয়ে চট্টগ্রামে মোট আক্রান্ত ২৪ হাজার ৭৭৬ জন। আজ শনিবার (২৮ নভেম্বর) সকালে এসব তথ্য জানান চট্টগ্রাম সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি। এদিকে গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে করোনায় কারও মৃত্যু হয়নি। সিভিল সার্জন জানান, গতকাল শুক্রবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১১৫ জনের নমুনা পরীক্ষায় ৪৪ জনের ও ফৌজদারহাটের বিআইটিআইডিতে ৬৪৭ জনের নমুনা পরীক্ষায় ১৯ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে। এছাড়া চট্টগ্রাম ভেটেরিনারী বিশ্ববিদ্যালয়ে ৩৬৪ জনের নমুনা পরীক্ষা করে ৫২ জনের করোনা মিলেছে। কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে ১২ জনের নমুনা পরীক্ষা করে কারও করোনা শনাক্ত হয়নি। ইমপেরিয়াল হাসপাতালে ৮৪ জনের নমুনা পরীক্ষা করে ২৭ জনের, শেভরণে ৪০ জনের নমুনা পরীক্ষা করে ২০ জনের করোনা শনাক্ত হয়েছে। আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে ৩০ জনের নমুনা পরীক্ষা করে ১০ জনের করোনা ধরা পড়েছে। উল্লেখ্য, এখন পর্যন্ত করোনায় মারা গেছেন মোট ৩১৮ জন; এর মধ্যে ২২৩ জন নগরের ও ৯৫ জন উপজেলার বাসিন্দা।

■ সম্পাদক : নুরুল আমিন (খোকন)

■ সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
১০৫৪, রহিম ম্যানশন (৫ম তলা), সুবর্ণা আ/এ, গোলপাহাড় মোড়, ও. আর. নিজাম রোড়, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : info.24tvbd@gmail.com
মার্কেটিং : +88 01813 29 29 77

কপিরাইট © 2018-2022 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework