করোনা : চট্টগ্রামে করোনায় মৃত্যু ৪, শনাক্ত ১৩৫

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : মঙ্গলবার, ২০২১ Jun ০১, ০৬:০৯ পূর্বাহ্ন
চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ৮৭৯টি নমুনা পরীক্ষা করে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১৩৫ জনের। এ নিয়ে মোট আক্রান্ত ৫৩ হাজার ৫০৫ জন। এদিন করোনায় ৪ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১ জুন) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, এইদিন কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাব ও চট্টগ্রামে ৮টি ল্যাবে নমুনা পরীক্ষা হয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১৬২টি নমুনা পরীক্ষা করে ৩৮ জনের করোনা শনাক্ত হয়েছে। বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ৩২০টি নমুনা পরীক্ষা করা হয়। এতে শনাক্ত হয় ৩৩ জনের। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ২২টি নমুনা পরীক্ষা করে করোনা ভাইরাস পাওয়া যায়নি। তবে চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ১২৩টি নমুনা পরীক্ষা করে ১৭ জনের করোনা ভাইরাস পাওয়া গেছে। এ ছাড়া, শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ১৩৮টি নমুনা পরীক্ষা করে ২৫ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ২৯টি নমুনা পরীক্ষা করে ৭ জন, জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ৩২টি নমুনা পরীক্ষা করে ১৩ জন এবং চট্টগ্রাম মেডিক্যাল সেন্টার ল্যাবে ৫টি নমুনা পরীক্ষা করে ২ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন। অন্যদিকে কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে চট্টগ্রামের ৪৮ নমুনা পরীক্ষা করে কারো শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব মেলেনি। এদিন ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাব ও পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কোনো নমুনা পরীক্ষা করা হয়নি। সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ৮৭৯টি নমুনা পরীক্ষা করা হয়। এতে শনাক্ত হয়েছে ১৩৫ জনের। নতুন আক্রান্তদের মধ্যে নগরের ৮৯ জন এবং উপজেলার ৬৪ জন।

■ সম্পাদক : নুরুল আমিন (খোকন)

■ সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
১০৫৪, রহিম ম্যানশন (৫ম তলা), সুবর্ণা আ/এ, গোলপাহাড় মোড়, ও. আর. নিজাম রোড়, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : info.24tvbd@gmail.com
মার্কেটিং : +88 01813 29 29 77

কপিরাইট © 2018-2022 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework