করোনা : চট্টগ্রামে আরও ২ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৩০৭

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : সোমবার, ২০২১ এপ্রিল ০৫, ০৭:৫৮ পূর্বাহ্ন
চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় ২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৩০৭ জনের দেহে। এদের মধ্যে ২৮০ জন নগরীর ও ২৭ জন বিভিন্ন উপজেলার। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪১ হাজার ৮০৭ জনে। সোমবার (৫ এপ্রিল) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় সূত্রে এই তথ্য জানা গেছে। সূত্রে জানা গেছে, গতকাল রবিবার কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাব ও চট্টগ্রামের ৫টি ল্যাবে ১ হাজার ৭৩৮ জনের নমুনা পরীক্ষা হয়। এদের মধ্যে ৩০৭ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৭ দশমিক ৬৬ শতাংশ। তবে এখন পর্যন্ত চট্টগ্রামে করোনায় মারা গেছেন মোট ৩৯৫ জন।

■ সম্পাদক : নুরুল আমিন (খোকন)

■ সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
১০৫৪, রহিম ম্যানশন (৫ম তলা), সুবর্ণা আ/এ, গোলপাহাড় মোড়, ও. আর. নিজাম রোড়, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : info.24tvbd@gmail.com
মার্কেটিং : +88 01813 29 29 77

কপিরাইট © 2018-2022 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework