কক্সবাজারে ‘বন্দুকযুদ্ধে’ ২ ভাই নিহত
কক্সবাজারে গ্রেপ্তারের পর কথিত বন্দুকযুদ্ধে দুই সহোদর নিহত হয়েছেন; যারা মাদক ব্যবসায়ী বলে পুলিশের ভাষ্য।
শুক্রবার (১৭ জুলাই) ভোরে জেলার টেকনাফ ইউনিয়নের চকবাজার এলাকায় গোলাগুলির এ ঘটনা ঘটে বলে টেকনাফ থানার পরিদর্শক প্রদীপ কুমার দাশ জানান।
নিহতরা হলেন, চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার কাঞ্চননগর এলাকার হাকিম আলীর ছেলে মো. আজাদুল হক (২৩) ও তার বড় ভাই মোহাম্মদ ফারুক (৩৭)।
ওসি প্রদীপ বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের মৌলভীবাজার এলাকা থেকে আজাদুল ও ফারুককে গ্রেপ্তার করে পুলিশ। জিজ্ঞাসাবাদে দুই ভাই মৌলভীবাজার এলাকা থেকে ইয়াবা ও অস্ত্র সংগ্রহ করে চট্টগ্রামে বিক্রির কথা স্বীকার করেন।
তিনি আরও বলেন, শুক্রবার ভোরে তাদের নিà§