উত্তর সাতকানিয়া স্বেচ্ছাসেবকলীগের সহ সভাপতি হলেন মোস্তাক আহমেদ

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : শুক্রবার, ২০২১ জুলাই ০২, ০২:৫৯ অপরাহ্ন
সাতকানিয়া উপজেলার উত্তর সাতকানিয়া সাংগঠনিক থানা স্বেচ্ছাসেবকলীগের সহ সভাপতি হলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ সম্পাদক মোস্তাক আহমেদ। তিনি বলেন, আমি ছোট কাল থেকে বঙ্গবন্ধুর আদর্শে ছাত্রলীগের রাজনীতি করেছি। বাজালিয়া ইউনিয়ন ছাত্রলীগের সহ সভাপতি ছিলাম। এর পরে সাতকানিয়া উপজেলা ছাত্রলীগের সদস্য হই। পরে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ সম্পাদক। এখন স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতির দায়িত্বও ইনশাআল্লাহ নিষ্ঠার সাথে পালন করব। করোনাকালে মোস্তাক আহমেদ অসহায় ও দরিদ্র কৃষকের ধান কেটে বাড়ি পৌঁছে দিয়ে বেশ আলোচনায় আসেন। উল্লেখ্য, গত ৩০ জুন সাতকানিয়া উপজেলার উত্তর সাতকানিয়া সাংগঠনিক থানা স্বেচ্ছাসেবকলীগের কমিটি ঘোষণা করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মো: জোবায়ের ও সাধারণ সম্পাদক চৌধুরী মোহাম্মদ গালিব।

■ সম্পাদক : নুরুল আমিন (খোকন)

■ সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
১০৫৪, রহিম ম্যানশন (৫ম তলা), সুবর্ণা আ/এ, গোলপাহাড় মোড়, ও. আর. নিজাম রোড়, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : info.24tvbd@gmail.com
মার্কেটিং : +88 01813 29 29 77

কপিরাইট © 2018-2022 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework