উত্তর বাজালিয়ায় ছাত্রলীগের দিনব্যাপী ফ্রি করোনা টিকা রেজিষ্ট্রেশন ক্যাম্প অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোরটিভি
প্রকাশিত : সোমবার, ২০২১ জুলাই ২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন

বাজালিয়া (৬নং ওয়ার্ড) বাজারের প্লাটফর্মে দিনব্যাপী বাজালিয়া ইউনিয়ন ছাত্রলীগের ব্যবস্থাপনায় অনলাইন ফ্রি করোনা টিকা রেজিষ্ট্রেশন করা হয়, এ-সময় স্থানীয় জনপ্রতিনিধি,ব্যবসায়ী,শ্রমিক,দিনমজুর সহ নানা শ্রেনীপেশার মানুষ রেজিষ্ট্রেশন করতে আসেন।

বাজালিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি গিয়াস উদ্দিন সজীব ভাইয়ের সার্বিক তত্ত্বাবধানে স্থানীয় ছাত্রলীগ নেতা মোহাম্মদ এহসান এবং মোহাম্মদ জিহান,ফাহিম আহমেদের পরিচালনায় দিনব্যাপী এ ক্যাম্প পরিচালনা করা হয়। তারা জানান দিনব্যাপী এ ক্যাম্পে আমরা ২৫৬ জনকে টিকা রেজিষ্ট্রেশনের আওতায় আনতে সক্ষম হয়েছি। 

এসময় ক্যাম্পের সার্বিক কার্যক্রম পরিদর্শনে আসেন বাজালিয়া  ৬ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ ইছহাক,৬ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইফুদ্দিন, উত্তর সাতকানিয়া সাংগঠনিক থানা আওয়ামী যুবলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক শহীদুল্লাহ কায়সার, ৬ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি আব্দুল আলীম,বাজালিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক যুগ্ন আহবায়ক আবু সাঈদ চৌধুরী,বাজালিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সহ সভাপতি আহাদ মীর,সাতকানিয়া উপজেলা ছাত্রলীগ নেতা জাহাঙ্গীর আলম,আবু সুফিয়ান চৌধুরী,সাজিদ ইলিয়াছ পাভেল,মোঃ এহসান,মোঃ জিহান,ফাহিম আহমেদ,মোঃ মিজানুর রহমান,নুরুল ইশতিহাক অপি,আসিফ জুয়েল, মোঃ তানিম,মোঃ মুশফিক সহ প্রমুখ।


■ সম্পাদক : নুরুল আমিন (খোকন)

■ সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
১০৫৪, রহিম ম্যানশন (৫ম তলা), সুবর্ণা আ/এ, গোলপাহাড় মোড়, ও. আর. নিজাম রোড়, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : info.24tvbd@gmail.com
মার্কেটিং : +88 01813 29 29 77

কপিরাইট © 2018-2022 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework