ইভিএমে ভোট ছিনিয়ে নেওয়ার সুযোগ নেই: নওফেল

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : বুধবার, ২০২১ জানুয়ারী ২৭, ০৫:৪৫ পূর্বাহ্ন
চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে ভোট দিয়েছেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। বুধবার (২৭ জানুয়ারি) সকাল ৮টায় ভোটগ্রহণ শুরুর পর নগরের আন্দরকিল্লায় এমইএস উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেন মহিবুল হাসান চৌধুরী নওফেল। এ সময় তার সঙ্গে আন্দরকিল্লা ওয়ার্ডে আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী জহর লাল হাজারী উপস্থিত ছিলেন। ভোট দেওয়ার পর ব্যারিস্টার নওফেল সাংবাদিকদের বলেন, ইভিএম পদ্ধতিতে ভোট হচ্ছে। ভোটাররা নিজেদের পছন্দের প্রার্থীকে যাচাই বাছাই করে ভোট দিচ্ছেন। ইভিএমে ভোট ছিনিয়ে নেওয়ার সুযোগ বা শঙ্কা নেই। কেউ কারো ভোট দেওয়ার সুযোগ নেই। তিনি বলেন, ভোটগ্রহণ সুন্দরভাবে হচ্ছে। ভোটারদের আহ্বান জানাবো ভোটকেন্দ্রে আসতে। আমাদের দলের মনোনীত মেয়র প্রার্থী ও সমর্থিত সকল কাউন্সিলর প্রার্থীদের জন্য শুভ কামনা।

■ সম্পাদক : নুরুল আমিন (খোকন)

■ সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
১০৫৪, রহিম ম্যানশন (৫ম তলা), সুবর্ণা আ/এ, গোলপাহাড় মোড়, ও. আর. নিজাম রোড়, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : info.24tvbd@gmail.com
মার্কেটিং : +88 01813 29 29 77

কপিরাইট © 2018-2022 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework