ইংরেজি সাইনবোর্ডে কালি লাগাচ্ছে চসিক, জরিমানা ৫ হাজার

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : মঙ্গলবার, ২০২২ ফেব্রুয়ারী ০১, ০৮:২০ পূর্বাহ্ন

ভাষার মাস ফেব্রুয়ারিতে নগরের বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানের ইংরেজিতে লেখা নামফলকে (সাইনবোর্ড) কালো কালি লাগিয়ে দিচ্ছে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত।  

মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) দুপুরে কাজীর দেউড়ি মোড়ে এ অভিযানে নেতৃত্ব দেন চসিক নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী।
 

তিনি জানান, নামফলকে বাংলার ভাষার ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে জানুয়ারিতে পত্রিকায় বিজ্ঞাপন দিয়েছে চসিক। এ ছাড়া চসিকের ট্রেড লাইসেন্স শাখা সচেতন করা হয়েছে। কর্তৃপক্ষের নির্দেশে আজ থেকে আমরা অভিযান শুরু করেছি। প্রথম দিন কাজীর দেউড়ি মোড়ের এলিগ্যান্ট সিরামিক নামের একটি প্রতিষ্ঠানকে ইংরেজি নামফলকের জন্য ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি চসিকের কর্মীদের ওই নামফলকে রং লাগিয়ে দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে। 


■ সম্পাদক : নুরুল আমিন (খোকন)

■ সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
১০৫৪, রহিম ম্যানশন (৫ম তলা), সুবর্ণা আ/এ, গোলপাহাড় মোড়, ও. আর. নিজাম রোড়, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : info.24tvbd@gmail.com
মার্কেটিং : +88 01813 29 29 77

কপিরাইট © 2018-2022 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework