"আমরা ক'জন মুজিব সেনা" সাতকানিয়া উপজেলা শাখার উদ্যোগে বৃক্ষ বিতরণ

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : মঙ্গলবার, ২০২১ আগস্ট ৩১, ১১:১৩ পূর্বাহ্ন

আজ ৩১ আগষ্ট রোজ মঙ্গলবার "আমরা ক'জন মুজিব সেনা" সাতকানিয়া উপজেলা শাখার উদ্যোগে বৃক্ষ বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সংগঠনের সাতকানিয়া উপজেলা শাখার সভাপতি রাকিবুল ইসলাম কাইছার এর সভাপতিত্বে ও জানে আলমের সঞ্চালনায় উক্ত অনুষ্টানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের উপ গণসংযোগ ও উন্নয়ন বিষয়ক সম্পাদক মিনহাজুল আবেদীন মুন্না।

উক্ত অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ নেতা তৌহিদুল ইসলাম রাহাত ও শহীদ,বোরহান,খোরশেদ, মিনহাজ প্রমুখ।

মাদ্রাসার প্রায় ৫০০ ছাত্রছাত্রীদের মাঝে বৃক্ষ বিতরণ শেষে ১৫ আগষ্ট নিহত  জাতির জনক  বঙ্গবন্ধু  শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের জন্য দোয়া মাহফিল পরিচালনা করা হয়।


■ সম্পাদক : নুরুল আমিন (খোকন)

■ সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
১০৫৪, রহিম ম্যানশন (৫ম তলা), সুবর্ণা আ/এ, গোলপাহাড় মোড়, ও. আর. নিজাম রোড়, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : info.24tvbd@gmail.com
মার্কেটিং : +88 01813 29 29 77

কপিরাইট © 2018-2022 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework