আনোয়ারায় অটোরিকশাকে ট্রাকের ধাক্কা, নিহত ১

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : সোমবার, ২০২১ মে ৩১, ০৬:৪১ পূর্বাহ্ন
চট্টগ্রামের আনোয়ারায় সিএনজি অটোরিকশাকে ট্রাক ধাক্কায় দুলাল নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন আরও তিনজন। সোমবার (৩১ মে) ভোর সাড়ে পাঁচটার দিকে আনোয়ারার চাতরী চৌমুহনী এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত মো. দুলাল (৩০) মাদারীপুরের কালকিনি উপজেলার রমজানপুর এলাকার আব্দুর সাত্তারের ছেলে। দুর্ঘটনায় আহতরা হলেন- মো. রিয়াদ (৩০), হুমায়ুন কবির (৩২), মো. আলী (৪৫)। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) শীলব্রত বড়ুয়া বলেন, চট্টগ্রাম শহরমুখি অটোরিকশাকে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে আহত হন চারজন। তাদের চমেক হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক দুলালকে মৃত ঘোষণা করেন।

■ সম্পাদক : নুরুল আমিন (খোকন)

■ সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
১০৫৪, রহিম ম্যানশন (৫ম তলা), সুবর্ণা আ/এ, গোলপাহাড় মোড়, ও. আর. নিজাম রোড়, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : info.24tvbd@gmail.com
মার্কেটিং : +88 01813 29 29 77

কপিরাইট © 2018-2022 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework