অনির্দিষ্টকালের জন্য বন্ধ ভারতীয় ভিসা সেন্টার


প্রকাশিত : বৃহস্পতিবার, ২০২১ জুলাই ০১, ০৩:৩৬ পূর্বাহ্ন
অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশে অবস্থিত সব ভারতীয় ভিসা সেন্টার বন্ধ করা হয়েছে। বুধবার (৩০ জুন) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে ঢাকার ভারতীয় হাইকমিশন। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সরকার কর্তৃক ঘোষিত লকডাউনের পরিপ্রেক্ষিতে বাংলাদেশের সব ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র ১ জুলাই থেকে পরবর্তী বিজ্ঞপ্তি না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে। তবে জরুরি ভ্রমণের আবেদনসমূহ লকডাউনের সময়ও বিবেচিত হবে বলে জানানো হয়। কমিশন জরুরি ভ্রমণ, বিশেষত চিকিৎসা সংক্রান্ত ভ্রমণের জন্য যেকোনো জিজ্ঞাসায় যোগাযোগ করার জন্য একটি মেইল আইডি info@ivacbd.com ও দুইটি ফোন নম্বর ০৯৬১২৩৩৩৬৬৬, ০৯৬১৪৩৩৩৬৬৬ দিয়েছে বিজ্ঞপ্তিতে। এসএস

■ সম্পাদক : নুরুল আমিন (খোকন)

■ সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
১০৫৪, রহিম ম্যানশন (৫ম তলা), সুবর্ণা আ/এ, গোলপাহাড় মোড়, ও. আর. নিজাম রোড়, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : info.24tvbd@gmail.com
মার্কেটিং : +88 01813 29 29 77

কপিরাইট © 2018-2022 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework