‘আরব আমিরাতে বিশ্বকাপ হলেও আয়োজক থাকবে বিসিসিআই’

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : শুক্রবার, ২০২১ এপ্রিল ৩০, ১২:৪০ অপরাহ্ন
আসছে অক্টোবরে ভারতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। সূচি অনুযায়ী ১৮ অক্টোবর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হওয়ার কথা এ বিশ্ব আসরের। তবে ভারতের করোনা পরিস্থিতি বিশ্বকাপকে শঙ্কায় ফেলে দিয়েছে। ভারতের বর্তমান পরিস্থিতির উন্নতি না হলে বিশ্বকাপ আয়োজনের বিকল্প ভেবে রাখা হয়েছে। আর সেটি হবে আরব আমিরাতের মাটিতে। তবে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) জানিয়েছে, বিশ্বকাপ যদি আরব আমিরাতে হয় তবুও আয়োজক হিসেবে থাকবে ভারত। বিশ্বকাপের স্বত্ব আরব আমিরাতকে দেওয়ার সুযোগ থাকলেও সে পথে যাচ্ছে না বিসিসিআই। তাছাড়া ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক অস্ট্রেলিয়ার সঙ্গে টুর্নামেন্ট অদল-বদল করতেও রাজি নয় তারা। এ প্রসঙ্গে বিসিসিআই-এর জেনারেল ম্যানেজার ধিরাজ মালহোত্রা বলেন, ‘আমরা কোন পরিস্থিতিতে কী করব তা নিয়েই আইসিসি’র সঙ্গে কথা হচ্ছে। এটা আরব আমিরাতে হতে পারে। আমরা আশা করছি, আয়োজনটা করবে বিসিসিআই। টুর্নামেন্টটি সেখানে আয়োজন হতে পারে। তবে আয়োজক হিসেবে থাকবে বিসিসিআই।’

■ সম্পাদক : নুরুল আমিন (খোকন)

■ সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
১০৫৪, রহিম ম্যানশন (৫ম তলা), সুবর্ণা আ/এ, গোলপাহাড় মোড়, ও. আর. নিজাম রোড়, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : info.24tvbd@gmail.com
মার্কেটিং : +88 01813 29 29 77

কপিরাইট © 2018-2022 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework