হোয়াইটওয়াশ মিশনে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : সোমবার, ২০২২ ফেব্রুয়ারী ২৮, ০৫:৪৫ পূর্বাহ্ন

আরও একবার টস জিতলেন বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল। দ্বিতীয় ম্যাচের মতো আজও আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ দল। এই ম্যাচ জিতলেই প্রথমবারের মতো আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করার স্বাদ পাবে টাইগাররা।

টসের সময় তামিম জানিয়েছেন, আফগান দলে স্পিনারদের আধিক্য থাকার কারণেই মূলত আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। কারণ উইকেটে ঘাস থাকলেও সারাদিনই এটি ব্যাটিংয়ের জন্য ভালো থাকবে বলে মনে করেন টাইগার অধিনায়ক।

সিরিজের প্রথম ম্যাচে ৪ উইকেটের স্মরণীয় এক জয় পেয়েছে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে পাত্তাই পায়নি আফগানিস্তান। লিটন দাসের ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরির পর ৮৮ রানের বড় ব্যবধানে জিতেছিল স্বাগতিকরা।

আজকের ম্যাচটি জিতলে আফগানদের হোয়াইটওয়াশের পাশাপাশি ওয়ানডে র‍্যাংকিংয়েও ছয় নম্বরে উঠে যাওয়ার হাতছানি রয়েছে বাংলাদেশের সামনে।

 


■ সম্পাদক : নুরুল আমিন (খোকন)

■ সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
১০৫৪, রহিম ম্যানশন (৫ম তলা), সুবর্ণা আ/এ, গোলপাহাড় মোড়, ও. আর. নিজাম রোড়, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : info.24tvbd@gmail.com
মার্কেটিং : +88 01813 29 29 77

কপিরাইট © 2018-2022 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework