হার দিয়ে বিগ ব্যাশ শুরু ম্যাক্সওয়েলের দলের

স্পোর্টস ডেস্ক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : সোমবার, ২০২১ ডিসেম্বর ০৬, ০৭:১৩ পূর্বাহ্ন

বিগ ব্যাশের উদ্বোধনী ম্যাচ হার দিয়ে শুরু করেছে গ্লেন ম্যাক্সওয়েলের দল। এবারের আসরের প্রথম ম্যাচে মেলবোর্ন স্টারসের বিপক্ষে ১৫২ রানের বিশাল জয় তুলে নেয় সিডনি সিক্সার্স।

টসে হেরে আগে ব্যাট করে সিক্সার্স। জস ফিলিপে ও জেমস ভিন্স ৯০ রান তুলেন উদ্বোধনী জুটিতে। ভিন্স ৪৪ রানে ফিরে গেলেও ফিলিপে খেলেন ৮৩ রানের ইনিংস। তিনে নেমে অধিনায়ক মইসেস হেনরিক্স ৩৮ বলে অপরাজিত ৭৬ রান করেন। ২০ ওভার শেষে সিক্সার্সের স্কোর দাঁড়ায় ৪ উইকেটে ২১৩।

২১৩ রান করেও যেন ক্ষুধা মিঠেনি সিক্সার্সদের! ম্যাক্সওয়েলের দল মেলবোর্ন স্টারসকে তারা মাত্র ৬১ রানে গুটিয়ে দিয়ে ১৫২ রানের বিশাল জয় তুলে নেয়। পিটার নেভিল (১৮) ও হিল্টন কার্টরাইট ছাড়া (১০) আর কোনো স্টারস ব্যাটার দুই অংকের ঘরে পৌঁছতে পারেননি। দলপতি ম্যাক্সওয়েল করেছেন মাত্র ৪ রান।

সিক্সার্সের পক্ষে স্টিভ ওকিফে ১৪ রানে ৪ উইকেট নেন। এছাড়া শন অ্যাবোট তিনটি ও হেইডেন কের দুটি উইকেট নেন। জস ফিলিপে ম্যাচসেরা হন।


■ সম্পাদক : নুরুল আমিন (খোকন)

■ সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
১০৫৪, রহিম ম্যানশন (৫ম তলা), সুবর্ণা আ/এ, গোলপাহাড় মোড়, ও. আর. নিজাম রোড়, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : info.24tvbd@gmail.com
মার্কেটিং : +88 01813 29 29 77

কপিরাইট © 2018-2022 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework