সেমির পথে এগিয়ে গেল চেলসি

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : বৃহস্পতিবার, ২০২১ এপ্রিল ০৮, ০৬:৪৯ পূর্বাহ্ন
চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে প্রথম লেগে পোর্তোকে ২-০ গোলে হারিয়ে হারিয়ে সেমিফাইনালে ওঠার পথে এগিয়ে গেল টমাস টুখেলের দল। বুধবার রাতে সেভিয়ায় ম্যাসন মাউন্ট চেলসিকে এগিয়ে নেওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন বেন চিলওয়েল। করোনাভাইরাস পরিস্থিতিতে ভ্রমণে বিধিনিষেধের কারণে দল দুটির মধ্যে শেষ আটের দুই লেগই সেভিয়ায় সরিয়ে নেওয়া হয়েছে। ৩২তম মিনিটে গোলের উদ্দেশে প্রথম শটেই এগিয়ে যায় চেলসি। জর্জিনিয়োর পাস নিয়ন্ত্রণে নিয়ে ডি-বক্সে ঢুকে ডান পায়ের শটে দূরের পোস্ট দিয়ে গোলটি করেন মাউন্ট। ৮৫তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে ব্লুজরা। প্রতিপক্ষের ভুলে বল পেয়ে ডি-বক্সে ঢুকে গোলরক্ষককে কাটিয়ে ফাঁকা জালে পাঠান ইংলিশ ডিফেন্ডার চিলওয়েল। একই মাঠে আগামী মঙ্গলবার হবে ফিরতি লেগ।

■ সম্পাদক : নুরুল আমিন (খোকন)

■ সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
১০৫৪, রহিম ম্যানশন (৫ম তলা), সুবর্ণা আ/এ, গোলপাহাড় মোড়, ও. আর. নিজাম রোড়, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : info.24tvbd@gmail.com
মার্কেটিং : +88 01813 29 29 77

কপিরাইট © 2018-2022 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework