সেপ্টেম্বরে শ্রীলঙ্কা সফরে যেতে পারে টাইগাররা

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : রবিবার, ২০২০ জুলাই ১২, ১২:২৯ অপরাহ্ন
করোনা ভাইরাসের কারণে বাংলাদেশের একের পর এক সিরিজ স্থগিত হয়েছে। তাই আন্তর্জাতিক ক্রিকেটে টাইগারদের ফিরতে আরও সময় নিতে হচ্ছে। সর্বশেষ এশিয়া কাপও স্থগিত হয়েছে। ফলে ক্রিকেটে ফেরাটা টাইগারদের জন্য আরও কঠিন হয়ে গেল। তবে আগামী সেপ্টেম্বরে শ্রীলঙ্কা সফরে যাওয়ার সম্ভাবনা রয়েছে বাংলাদেশ দলের। রোববার (১২ জুলাই)  এ কথা জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন। তবে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত এখন আসবে না। এই সফরের ব্যাপারে প্রাথমিক ভাবে দুই বোর্ডের সঙ্গে আলোচনা হয়েছে। প্রধান নির্বাহী বলেন, ‘এটা নিয়ে প্রাথমিক আলোচনা হতে পারে। তবে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের (এসএলসি) সাথে আমাদের কথা হচ্ছে, তবে সেটা প্রাথমিক পর্যায়ে রয়েছে। চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি।’ এদিকে টাইগাররা যদি শ্রীলঙ্কা সফরে যায়, তবে তার আগেই সেপ্টেম্বরেই হাই-পারফরম্যান্স (এইচপি) দলের শ্রীলঙ্কা সফরে যাওয়ার কথা রয়েছে। বিসিবির এক পরিচালক এইচপি দলের এই সফরে কথা আগেই জানিয়েছিলেন।

■ সম্পাদক : নুরুল আমিন (খোকন)

■ সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
১০৫৪, রহিম ম্যানশন (৫ম তলা), সুবর্ণা আ/এ, গোলপাহাড় মোড়, ও. আর. নিজাম রোড়, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : info.24tvbd@gmail.com
মার্কেটিং : +88 01813 29 29 77

কপিরাইট © 2018-2022 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework