শ্রীলঙ্কা দলে করোনার হানা, শঙ্কায় প্রথম ওয়ানডে

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : রবিবার, ২০২১ মে ২৩, ০৭:০৪ পূর্বাহ্ন
সিরিজের প্রথম ওয়ানডের আগে পেল বড় ধরনের দুঃসংবাদ পেল শ্রীলঙ্কা ক্রিকেট দল। সফরকারী দলের দুজন খেলোয়াড় এবং বোলিং কোচ চামিন্দা ভাস করোনায় আক্রান্ত হয়েছেন। ফলে ম্যাচ নিয়েই অনিশ্চয়তা দেখা দিয়েছে। করোনা পরীক্ষায় পজিটিভ আসা খেলোয়াড়রা হলেন ইসুরু উদানা আর শিরান ফার্নান্ডো। করোনা পজিটিভ ধরা পড়েছে দলটির বোলিং কোচ চামিন্দা ভাসের শরীরেও। ১৬ মে বাংলাদেশে পৌঁছানোর পর তিন দিন হোটেল কোয়ারেন্টিনে ছিলেন লঙ্কান ক্রিকেটাররা। এরপর জৈব সুরক্ষা বলয়ে থেকে খেলেছেন অনুশীলন ম্যাচ। তবে রুটিনমাফিক করোনা পরীক্ষায় সেই বলয়েরই ৩ জন সদস্যের দেহে মিলেছে করোনা ভাইরাসের উপস্থিতি। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ থেকে শুরু হওয়ার কথা বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার ওয়ানডে সিরিজ। তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচটি বাংলাদেশ সময় দুপুর ১টায় শুরু হওয়ার কথা রয়েছে। কিন্তু করোনা হানায় ম্যাচ শুরুর কয়েক ঘন্টা আগে ম্যাচটি ঘিরে দেখা দিয়েছে অনিশ্চয়তা।

■ সম্পাদক : নুরুল আমিন (খোকন)

■ সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
১০৫৪, রহিম ম্যানশন (৫ম তলা), সুবর্ণা আ/এ, গোলপাহাড় মোড়, ও. আর. নিজাম রোড়, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : info.24tvbd@gmail.com
মার্কেটিং : +88 01813 29 29 77

কপিরাইট © 2018-2022 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework