শেষ লড়াইয়ে হারতে চায় না বাংলাদেশ

News Desk
প্রকাশিত : সোমবার, ২০২১ আগস্ট ০৯, ১২:১০ অপরাহ্ন

নানা শর্ত ও আর বিধিনিষেধের ঘেরাটোপে আবদ্ধ পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া। ইতিমধ্যে ৩-১ ব্যবধানে এগিয়ে থেকে সিরিজ জয় নিশ্চিত করেছে টাইগাররা। চতুর্থ ম্যাচে দুর্ভাগ্যজনক পরাজয়ের পর শেষ ম্যাচে কোন অঘটন ঘটাতে দিতে চায় না স্বাগতিকরা।

৯ আগস্ট মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৬টায়। কোভিড পরিস্থিতিতে স্টেডিয়ামের গ্যালারিতে বসে খেলা দেখার সুযোগ নেই বাংলাদেশ সমর্থকদের। তবে ম্যাচটি সরাসরি উপভোগ করা যাবে গাজী টেলিভিশন ও টি-স্পোর্টসের পর্দায়।

এই সিরিজের আগে চারটি টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া। চারটি ম্যাচেই হেরেছে বাংলাদেশ। এবার প্রায় ৪ বছর পর এ দেশে সফর করতে এসে বাংলাদেশ দলকে যেন চিনতে পারছে না ম্যাথু ওয়েডের দল। বাইশ গজের লড়াইয়ে অজিদের কোণঠাসা করে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম তিনটি জিতে সিরিজ জয় নিশ্চিত করে রেখেছে স্বাগতিকরা

যদিও চতুর্থ ম্যাচে লড়াই করেও ৩ উইকেটে হেরে গেছে অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের দল। আজ অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে মাঠে নামবে টাইগাররা। আগের চার ম্যাচে একই একাদশ নিয়ে খেলেছে বাংলাদেশ। সিরিজ জিতলেও ১৭ সদস্যের স্কোয়াডে বাকিদের সুযোগ মেলেনি।

অন্যদিকে, স্বস্তির জয় পেলেও স্বস্তিতে নেই অস্ট্রেলিয়া। শেষ ম্যাচটা জিতে কিছুটা হলেও প্রলেপ লাগাতে চায় সেই ক্ষতে। তবে মিরপুরের উইকেটে বিষয়টি যে কতটা কঠিন সেটা বেশ ভালোভাবেই জানে আগের ম্যাচের ম্যাচসেরা সোয়েপসন।

টিম অস্ট্রেলিয়ার স্পিনার মিচেল সোয়েপসন বলেন, ‘শেষ ম্যাচটা জিততে চাই। এটাই আপাতত দলের সবার লক্ষ্য। যদিও এই উইকেট স্পিনারদের জন্য স্বর্গ। সিরিজ হারলেও বাংলাদেশের মতো এমন কন্ডিশনে খেলার অভিজ্ঞতা, বিশ্বকাপের আগে আমাদের জন্য দারুণ ইতিবাচক।


■ সম্পাদক : নুরুল আমিন (খোকন)

■ সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
১০৫৪, রহিম ম্যানশন (৫ম তলা), সুবর্ণা আ/এ, গোলপাহাড় মোড়, ও. আর. নিজাম রোড়, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : info.24tvbd@gmail.com
মার্কেটিং : +88 01813 29 29 77

কপিরাইট © 2018-2022 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework