রিয়াদকে ছাড়াই বাংলাদেশের বিশ্বকাপ দল ঘোষণা

খেলা ডেক্স | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : বুধবার, ২০২২ সেপ্টেম্বর ১৪, ১১:১৬ পূর্বাহ্ন

আসন্ন অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ১৫ সদস্যের এই দলে নেই অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ।

এবারের আসরে নেতৃত্ব দিচ্ছেন সাকিব আল হাসান। দলের সহ-অধিনায়ক হিসেবে থাকছেন নুরুল হাসান সোহান। নিউজিল্যান্ডে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজেও একই দল থাকবে। এশিয়া কাপের দল থেকে বাদ পড়েছেন ছয় ক্রিকেটার।

১৫ সদস্যের বাংলাদেশ দল: সাকিব আল হাসান, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন সৈকত, লিটন দাস, ইয়াসির আলি, নুরুল হাসান সোহান, মোস্তাফিজুর রহমান, সাইফউদ্দিন, তাসকিন আহমেদ, এবাদত হোসেন, হাসান মাহমুদ, নাসুম আহমেদ, নাজমুল হোসেন শান্ত

স্ট্যান্ডবাই: শরীফুল ইসলাম, রিশাদ হোসেন, সৌম্য সরকার, মেহেদী হাসান 


■ সম্পাদক : নুরুল আমিন (খোকন)

■ সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
১০৫৪, রহিম ম্যানশন (৫ম তলা), সুবর্ণা আ/এ, গোলপাহাড় মোড়, ও. আর. নিজাম রোড়, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : info.24tvbd@gmail.com
মার্কেটিং : +88 01813 29 29 77

কপিরাইট © 2018-2022 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework