ম্যানচেস্টার ইউনাইটেডের জন্য প্রস্তুত হচ্ছে নেইমার : টুখেল

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : শনিবার, ২০২০ অক্টোবর ১৭, ১১:২৫ পূর্বাহ্ন
প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) কোচ টমাস টুখেল জানিয়েছেন, আসন্ন চ্যাম্পিয়নস লিগে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত হচ্ছেন নেইমার। যার কারণে ফ্রেঞ্চ লিগ ওয়ানে নিমের বিপক্ষে ছিলেন না ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। আন্তর্জাতিক বিরতির পর মাঠে নেমে ম্যাচটিতে কিলিয়ান এমবাপ্পের জোড়া গোলে ৪-০ ব্যবধানের জয় পেয়েছে পিএসজি। এর তিনদিন আগে পেরুর বিশ্বকাপ বাছাইপর্বে হ্যাটট্রিক করে ব্রাজিলকে জয় এনে দিয়েছিলেন নেইমার। সেই সঙ্গে দেশের হয়ে সর্বোচ্চ গোলদাতার তালিকায় ফেনোমেনন খ্যাত রোনালদোকে পেছনে ফেলে দুইয়ে উঠে আসেন ২৮ বছর বয়সী তারকা। দুর্দান্ত ফর্মে থাকা সত্বেও নেইমারকে নিমের বিপক্ষে মাঠে না নামানোর কারণ হিসেবে কোচ টুখেল জানান, ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে বিশ্রামে রাখার কথা। মঙ্গলবার (২০ অক্টোবর) ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ম্যাচে নেইমারকে দলে আশা করছেন তিনি। পিএসজি কোচ বলেন, ‘নেইমারের কোনো ইস্যু নেই। আমরা কথা বলেছি। এমবাপ্পের সঙ্গেও কথা হয়েছে। আমাদের খুব চমৎকার এক আলোচনা হয়েছে এবং সিদ্ধান্ত নিয়েছি তাকে (নেইমার) বিশ্রামে রাখার। আগামী ম্যাচ থেকে সে আমাদের সঙ্গে থাকবে। সে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে খেলার জন্য অনুশীলন করবে। নিশ্চিত, সে মাঠে থাকবে। ’

■ সম্পাদক : নুরুল আমিন (খোকন)

■ সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
১০৫৪, রহিম ম্যানশন (৫ম তলা), সুবর্ণা আ/এ, গোলপাহাড় মোড়, ও. আর. নিজাম রোড়, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : info.24tvbd@gmail.com
মার্কেটিং : +88 01813 29 29 77

কপিরাইট © 2018-2022 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework