বিসিবি’র প্রেসিডেন্ট হতে চান সাকিব

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : রবিবার, ২০২১ মার্চ ২১, ০৫:৪২ পূর্বাহ্ন
অলরাউন্ডার সাকিব আল হাসান জানিয়েছেন, তার চেয়ে ভালো বিসিবি প্রেসিডেন্ট কারও পক্ষে হওয়া সম্ভব না। যুক্তরাষ্ট্র থেকে এক ফেসবুক লাইভ অনুষ্ঠানে তিনি এসব কথা জানান। খেলা ছাড়ার পর বিসিবিতে কোনো দায়িত্বে আসবেন তিনি। সমর্থকদের আশা ছিল নড়াইল এক্সপ্রেসকে হয়তো কখনও দেখা যাবে বিসিবির প্রেসিডেন্টের চেয়ারে। কিন্তু, মাশরাফী কখনই পালে হাওয়া দেন নি এ আলোচনার। তবে, এবার নিজের ইচ্ছে জানালেন সাকিব আল হাসান। যুক্তরাষ্ট্র থেকে ভার্চুয়াল আলোচনায় যোগ দিয়ে দর্শকদের করা এক প্রশ্নের উত্তর দিয়েছেন সরাসরি। জানিয়েছেন, মনের কোণে ইচ্ছে আছে বিসিবির ওই ভবনে ঢোকার। তবে, সেটা শুধুই একজন সাধারণ কর্মকর্তা হিসেবে নয়। হতে চান কর্তাদের কর্তা। শুধু তাই নয়, দায়িত্বটি নিতে কতটা ইচ্ছুক তিনি, সেটা জানিয়েছেন অকপটে। বলেছেন, তিনি যদি প্রেসিডেন্ট হতে পারেন, তাহলে সেটা হবে বাংলাদেশের ক্রিকেটের জন্য সেরা ঘটনা। তিনি জানান, তার মতো ভালো বিসিবি প্রেসিডেন্ট কারও পক্ষেই হওয়া সম্ভব না। আলোচনার এক পর্যায়ে প্রেসিডেন্ট হলে কিভাবে ক্রিকেটকে বদলে দিতে চান তা নিয়েও কিছু ধারণা দিয়েছেন সাকিব। আইপিএল এবং অন্যান্য উন্নত ক্রিকেট রাষ্ট্রের ঘরোয়া আসরগুলো নিয়ে মুগ্ধতা ছিল সাকিবের কণ্ঠে। সাকিব বর্তমানে পরিবারের সঙ্গেই অবস্থান করছেন যুক্তরাষ্ট্রের উইসকনসিনের মেডিসন শহরে। সন্তান জন্মের সময় স্ত্রীর পাশে থাকতেই বাংলাদেশ দলের সঙ্গে নিউজিল্যান্ড সফরে যাননি তিনি। ২৪ টিভি/এডি

■ সম্পাদক : নুরুল আমিন (খোকন)

■ সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
১০৫৪, রহিম ম্যানশন (৫ম তলা), সুবর্ণা আ/এ, গোলপাহাড় মোড়, ও. আর. নিজাম রোড়, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : info.24tvbd@gmail.com
মার্কেটিং : +88 01813 29 29 77

কপিরাইট © 2018-2022 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework