বিদায়বেলায় কান্নায় ভেঙে পড়লেন মেসি

স্পোর্টস ডেস্ক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : রবিবার, ২০২১ আগস্ট ০৮, ১২:৫৭ অপরাহ্ন

প্রিয় ক্লাব বার্সেলোনাকে বিদায় জানানোর সময় সংবাদ সম্মেলনে কান্নায় ভেঙে পড়েন লিওনেল মেসি।

এর আগে গত বৃহস্পতিবারই নিশ্চিত হয় বার্সার জার্সিতে আর খেলতে দেখা যাবে না মেসিকে।
অনেক কাঠখড় পুড়িয়েও কাতালান জায়ান্টদের পক্ষে তার সঙ্গে নতুন চুক্তি স্বাক্ষর সম্ভব হয়নি।

ছুটি কাটিয়ে ফিরেই এই আর্জেন্টাইন ফরোয়ার্ড চুক্তি নিয়ে সঙ্গে বৈঠকে বসেছিলেন। এরপরই এলো দুঃসংবাদ। বার্সেলোনায় মেসি যুগের অবসান ঘটলো।

বার্সেলোনার পক্ষ থেকে সামাজিক যোগাযোগের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ফলে ১৭ বছর পর ক্যাম্প ন্যু থেকে বিদায় নিলেন মেসি।

বার্সা এক বিবৃতিতে জানিয়েছে, দুই পক্ষ আর্থিক বিষয় এবং চুক্তি নবায়নের ব্যাপারে একমত হয়েছিল। কিন্তু লা লিগার আরোপিত অর্থনৈতিক ও কাঠামোগত প্রতিবন্ধকতায় দুই পক্ষের মধ্যে নতুন চুক্তি হচ্ছে না।

আপাতত মেসি ফ্রি এজেন্ট হিসেবে নতুন ক্লাবের খোঁজ নিতে শুরু করেছেন এই তারকা। তবে বড় গুঞ্জন রয়েছে পিএসজিতে যোগ দিতে পারেন তিনি।


■ সম্পাদক : নুরুল আমিন (খোকন)

■ সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
১০৫৪, রহিম ম্যানশন (৫ম তলা), সুবর্ণা আ/এ, গোলপাহাড় মোড়, ও. আর. নিজাম রোড়, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : info.24tvbd@gmail.com
মার্কেটিং : +88 01813 29 29 77

কপিরাইট © 2018-2022 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework