নেপালের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ফুটবল দল

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : সোমবার, ২০২১ মার্চ ২৯, ১১:৫৯ পূর্বাহ্ন
ত্রিদেশীয় টুর্নামেন্টের ফাইনালে স্বাগতিক নেপালের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ফুটবল দল। সোমবার (২৯ মার্চ) কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে বাংলাদেশ সময় পৌনে ৬টায় শুরু হবে ম্যাচটি। বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া জানান, ট্রফিটা আমি দেশে নিয়ে যেতে চাই। আশা করি, আমরাই ভালো খেলব এবং জিতব। দল হিসেবেও নেপালের চেয়ে এগিয়ে আছি আমরা।ফাইনালের আগের দিন সংবাদ সম্মেলন দু’দলের অধিনায়কই ট্রফি জয়ের আশাবাদ ব্যক্ত করেন। টুর্নামেন্টে এ পর্যন্ত দুই দলের যে পারফরমেন্স তাতে দু’দলই সমান অবস্থান বলা চলে। তবে ফাইনালে শিরোপা কে জেতে সেটিই এখন দেখার অপেক্ষায় নেপাল ফুটবল দলের অধিনায়ক কিরন কুমার লিম্বু বলেন, আগের দুই ম্যাচের পারফরমেন্সে খুবই খুশি আমি। খেলোয়াড়দের ওপর পূর্ণ আস্থা আছে আমার। ফাইনালে ট্রফিটা নিজেদের দেশে রেখে দিতে পারব আশা রাখি।

■ সম্পাদক : নুরুল আমিন (খোকন)

■ সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
১০৫৪, রহিম ম্যানশন (৫ম তলা), সুবর্ণা আ/এ, গোলপাহাড় মোড়, ও. আর. নিজাম রোড়, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : info.24tvbd@gmail.com
মার্কেটিং : +88 01813 29 29 77

কপিরাইট © 2018-2022 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework