নারীদের ক্রিকেটে স্বর্ণ জিতেছেন সালমা খাতুন-জাহানারা

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : শনিবার, ২০২১ মার্চ ১৩, ০৬:৫৪ পূর্বাহ্ন
বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমসে নারীদের ক্রিকেটে স্বর্ণ জিতেছেন সালমা খাতুন-জাহানারা আলমরা। তাদের নিয়ে গড়া বাংলাদেশ নীল দল হয়েছে অপরাজিত চ্যাম্পিয়ন। ওয়ানডে সংস্করণের এই ইভেন্টে শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি ম্যাচে ব্যাটে-বলে দাপট দেখিয়েছে তারা। গতকাল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ফাইনালে ৮ উইকেটে বাংলাদেশ সবুজ দলকে হারিয়েছে নীল দল। প্রতিপক্ষের বোলিং তোপে অল্প রানে গুঁড়িয়ে গিয়ে কোনো প্রতিদ্ব›িদ্বতাই করতে পারেননি শারমিন সুলতানা-রুমানা আহমেদরা। টস হেরে ব্যাটিংয়ে নেমে ৩৬ ওভারে মাত্র ৭২ রানে অলআউট হয় সবুজ দল। ৩৯ বলে ২ চারে সর্বোচ্চ ১৮ রান করেন রিতু মণি। এছাড়া, রুমানা ১৪ ও সানজিদা আক্তার ১২ রান করেন। নীল দলের হয়ে জাহানারা ৮ ওভারে ১৫ রানে নেন ৩ উইকেট। মুমতাহেনাও সমান রান দিয়ে সমান উইকেট দখল করেন। অধিনায়ক সালমা পান ২ উইকেট। লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ১৮.২ ওভারে জয়ের বন্দরে পৌঁছে যায় নীল দল। তাদের পক্ষে সর্বোচ্চ ৩১ রান করেন শামীমা সুলতানা। প্রথম উইকেটে মুর্শিদা খাতুনের সঙ্গে ২৪ ও দ্বিতীয় উইকেটে ফারজানা হকের সঙ্গে ৩০ রান যোগ করেন তিনি। তার ৫৫ বলের ইনিংসে ছিল ৫টি চার। তিনি সাজঘরে ফিরলে বাকিটা সারেন ফারজানা। তিনি অপরাজিত থাকেন ২৮ রানে। সংক্ষিপ্ত স্কোর বাংলাদেশ সবুজ দল : ৩৬ ওভারে ৭২ (রিতু ১৮, রুমানা ১৪, সানজিদা ১২; জাহানারা ৩/১৫, মুমতাহেনা ৩/১৫)। বাংলাদেশ নীল দল : ১৮.২ ওভারে ৭৪/২ (শামীমা ৩১, ফারজানা ২৮*)। ফল : বাংলাদেশ নীল দল ৮ উইকেটে জয়ী।

■ সম্পাদক : নুরুল আমিন (খোকন)

■ সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
১০৫৪, রহিম ম্যানশন (৫ম তলা), সুবর্ণা আ/এ, গোলপাহাড় মোড়, ও. আর. নিজাম রোড়, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : info.24tvbd@gmail.com
মার্কেটিং : +88 01813 29 29 77

কপিরাইট © 2018-2022 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework