নতুন লুকে ধরা দিলেন ধোনি

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : রবিবার, ২০২১ মার্চ ১৪, ১১:২১ পূর্বাহ্ন
নতুন লুকে ধরা দিয়েছেন ভারতের সাবেক ক্রিকেট অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। স্টার স্পোর্টস ইন্ডিয়ার টুইটারে পোস্ট করা একটি ছবিতে দেখা গেছে ন্যাড়া মাথায় সন্ন্যাসীদের মতো সাজ পোশাকে গম্ভীর হয়ে বসে আছেন ধোনি।
বর্তমানে ধোনি আইপিএলের প্রস্তুতি নিয়ে ব্যস্ত। চলতি মাসের শুরুতেই তিনি দলের সঙ্গে যোগ দিয়ে অনুশীলন শুরু করেছেন। পাশাপাশি দলের হয়ে একাধিক বিজ্ঞাপণের শুটিং ও প্রচারণাও চালাচ্ছেন। নতুন ছবিটি তেমনই কোনো প্রচারণার অংশ হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ছবিটি তোলা হয়েছে ভারতের একটি মার্শাল আর্ট প্রশিক্ষণ শিবিরে। তবে এ নিয়ে এখনো বিস্তারিত কিছু জানানো হয়নি। কিন্তু এরইমধ্যে ধোনির নতুন লুকের এ ছবিটি ভাইরাল হয়ে গেছে।
twitter sharing button
pinterest sharing button২৪ টিভি/এডি
sharethis sharing button

■ সম্পাদক : নুরুল আমিন (খোকন)

■ সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
১০৫৪, রহিম ম্যানশন (৫ম তলা), সুবর্ণা আ/এ, গোলপাহাড় মোড়, ও. আর. নিজাম রোড়, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : info.24tvbd@gmail.com
মার্কেটিং : +88 01813 29 29 77

কপিরাইট © 2018-2022 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework