দলকে জেতাতে পারলেন না সাকিব

খেলা ডেক্স | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : বুধবার, ২০২২ অক্টোবর ১২, ০৭:৩৯ পূর্বাহ্ন

ত্রিদেশীয় সিরিজের পঞ্চম ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ৪৯ রানে হারলো বাংলাদেশ। স্বাগতিকদের দেয়া ২০৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ২০ ওভার শেষে ৭ উইকেটে ১৬০ রান তুলেছে টাইগাররা। টাইগারদের হয়ে সর্বোচ্চ ৭০ রান করেছেন সাকিব আল হাসান।

দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে শুরু খেলেই দেখেশুনে খেলতে থাকেন নাজমুল হোসেন শান্ত এবং পাঁচ ইনিংস পর ওপেনিংয়ে নামা লিটন দাস। এই উদ্বোধনী জুটি থেকে আসে ২৪ রান। দুইবার জীবন পেয়েও ইনিংস বড় করতে ব্যর্থ হন শান্ত, করেছেন ১২ বলে ১১ রান। এরপর, ১৬ বলে ২৩ রান করে লিটন আউট হলে পাওয়ারপ্লে শেষে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ২ উইকেটে ৫২ রান।

বোলিংয়ে ভালো না করলেও ব্যাট হাতে টি-টোয়েন্টি ক্যারিয়ারের ১১ তম ফিফটির দেখা পেয়েছেন সাকিব আল হাসান। ১৫৯.০৯ স্ট্রাইক রেটে ৮ চার ও ১ ছক্কার সাহায্যে ৪৪ বলে ৭০ রান করেছেন টাইগার অধিনায়ক। এছাড়াও,  একবছর পর দলে ফেরা সৌম্য সরকার করেছেন ১৭ বলে ২৩ রান। শেষ পর্যন্ত, ২০ ওভারে বাংলাদেশ করেছে ১৬০ রান।

নিউজিল্যান্ডের হয়ে ২৪ রানে ৩ উইকেট নিয়েছেন অ্যাডাম মিলনে, দুই উইকেট পেয়েছেন মিচেল ব্র্যাকওয়েল।এর আগে ডেভন কনওয়ের ৪০ বলে ৬৪ এবং গ্লেন ফিলিপ্সের ২৪ বলে ৬০ রানের ক্যামিওতে ৫ উইকেটে ২০৮ রান তোলে কিউইরা।


■ সম্পাদক : নুরুল আমিন (খোকন)

■ সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
১০৫৪, রহিম ম্যানশন (৫ম তলা), সুবর্ণা আ/এ, গোলপাহাড় মোড়, ও. আর. নিজাম রোড়, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : info.24tvbd@gmail.com
মার্কেটিং : +88 01813 29 29 77

কপিরাইট © 2018-2022 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework