টি-টোয়েন্টির নতুন অধিনায়ক সাকিব

খেলা ডেক্স | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : শনিবার, ২০২২ আগস্ট ১৩, ০১:৪৮ অপরাহ্ন

টি-টোয়েন্টিতে বাংলাদেশ দলের নতুন অধিনায়ক হিসেবে সাকিব আল হাসানের নাম ঘোষণা করা হয়েছে।  আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত অধিনায়ক থাকবেন তিনি।

ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস এই ঘোষণা দেন।

শনিবার বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের বাসভবনে নির্বাচক, বোর্ড কর্মকর্তা ও সাকিবের বৈঠক শেষে এই ঘোষণা দেওয়া হয়।

এ নিয়ে তৃতীয় মেয়াদে টি-টোয়েন্টি অধিনায়ক হলেন সাকিব। ২০০৯ ও ২০১৭ সালে দুই দফায় এই ফরম্যাটে অধিনায়ক হয়েছিলেন এই অলরাউন্ডার।

সাকিবের অধীনে ২১ ম্যাচে ৭টিতে জয় পেয়েছে বাংলাদেশ। যেখানে ২১ ম্যাচের ১৪টিতেই হারের মুখ দেখতে হয়েছিল সাকিবকে।

বিস্তারিত আসছে... 


■ সম্পাদক : নুরুল আমিন (খোকন)

■ সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
১০৫৪, রহিম ম্যানশন (৫ম তলা), সুবর্ণা আ/এ, গোলপাহাড় মোড়, ও. আর. নিজাম রোড়, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : info.24tvbd@gmail.com
মার্কেটিং : +88 01813 29 29 77

কপিরাইট © 2018-2022 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework