আইসিসির ফেসবুকে লক্ষ্মীপুরের শিশুদের ক্রিকেট

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : বুধবার, ২০২১ এপ্রিল ২৮, ১২:০৬ পূর্বাহ্ন
লক্ষ্মীপুরের রামগঞ্জের একটি বাড়ির আঙিনায় শিশুদের ক্রিকেট খেলার ছবি স্থান পেয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ফেসবুক পেজে। গত ২৫ এপ্রিল রাত ১১টার দিকে আইসিসির ভেরিফাইড ফেসবুক পেজে দুটি শিশুর ক্রিকেট খেলার ছবি আপলোড করা হয়। ছবিটি মো. শফিউল বশির নামে একজন তুলেছেন বলে পেজে লেখা হয়েছে। ছবিতে দেখা যায়, গ্রামের বাড়ির আঙিনায় দুই শিশু ক্রিকেট খেলছে। হাফপ্যান্ট ও টি-শার্ট পরা এক শিশু ব্যাটিং করছে। আরেক শিশু বল করার পর মাথায় টুপি, গেঞ্জি ও লুঙ্গি পরা অবস্থায় দাঁড়িয়ে আছে। বলারের পাশেই গাছের দুটি লাঠির স্ট্যাম্প। আর ব্যাটসম্যানের পেছনের গাছটিই হলো স্ট্যাম্প। বাড়ির টিনের ঘরের সামনের বসার স্থানে অন্য একটি শিশু উপুড় হয়ে তাদের খেলা দেখছে। তবে ছবিটি রামগঞ্জ উপজেলার কোন এলাকার তা নির্দিষ্ট করে বলা হয়নি। এদিকে ওই ছবিটিতে লক্ষ্মীপুরের বিভিন্ন এলাকার ফেসবুক ব্যবহারকারীরা মন্তব্য করে আনন্দ প্রকাশ করছে। যে যার মতো করে গ্রামের খেলার প্রতিচ্ছবি তাদের লেখায় ফুটিয়ে তুলছে। ওই ছবিতে আরিয়ান ইসলাম সোহেল নামে একজন মন্তব্য- ‘আমি সত্যিই গর্বিত। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ফেসবুক পেইজে আমাদের লক্ষ্মীপুরের রামগঞ্জের একটি বাড়িতে ক্রিকেট খেলার একটি ছবি পোস্ট করেছে। এই ছবির মাধ্যমে ক্রিকেটের প্রতিটি বাঙালির আবেগ প্রকাশ করা হয়।

■ সম্পাদক : নুরুল আমিন (খোকন)

■ সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
১০৫৪, রহিম ম্যানশন (৫ম তলা), সুবর্ণা আ/এ, গোলপাহাড় মোড়, ও. আর. নিজাম রোড়, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : info.24tvbd@gmail.com
মার্কেটিং : +88 01813 29 29 77

কপিরাইট © 2018-2022 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework