শিক্ষাপ্রতিষ্ঠান খোলার তারিখ পেছাতে পারে : শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : শনিবার, ২০২১ মার্চ ১৩, ০৬:৫৮ পূর্বাহ্ন
দেশের প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়সহ সব শিক্ষাপ্রতিষ্ঠান খোলার তারিখ পেছাতে পারে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। আজ শুক্রবার এক অনুষ্ঠানে তিনি এ কথা জানান। শিক্ষামন্ত্রী বলেন, ‘করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে থাকলে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার তারিখ পেছাতে পারে। ’ প্রায় এক বছর বন্ধ থাকার পর ৩০ মার্চ দেশের প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার ঘোষণা দিয়েছিল সরকার। তখন করোনার শনাক্ত হার ছিল ৩ দশমিক ৩০ শতাংশ। পরে তা আরও কমে ২ দশমিক ৮৭ শতাংশ হয়। তবে এরপর থেকে তা বাড়তে থাকে। আজ শুক্রবার দৈনিক শনাক্তের হার আবার ৬ শতাংশ ছাড়িয়ে যায়।

■ সম্পাদক : নুরুল আমিন (খোকন)

■ সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
১০৫৪, রহিম ম্যানশন (৫ম তলা), সুবর্ণা আ/এ, গোলপাহাড় মোড়, ও. আর. নিজাম রোড়, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : info.24tvbd@gmail.com
মার্কেটিং : +88 01813 29 29 77

কপিরাইট © 2018-2022 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework