নভেম্বরের শেষে নেওয়া হবে পঞ্চম শ্রেণির সমাপনী পরীক্ষা

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : সোমবার, ২০২১ সেপ্টেম্বর ০৬, ০৯:৫৪ পূর্বাহ্ন

করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে নভেম্বরের শেষে বা ডিসেম্বরের শুরুতে পঞ্চম শ্রেণির সমাপনী পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন।

সোমবার (৬ সেপ্টেম্বর) সচিবালয়ে ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

কয় বিষয়ে পরীক্ষা নেওয়া হবে জানতে চাইলে তিনি বলেন, এটি সময় বলে দেবে। এ সময় প্রাথমিকের বার্ষিক পরীক্ষাগুলোও হবে বলে জানান প্রতিমন্ত্রী।


■ সম্পাদক : নুরুল আমিন (খোকন)

■ সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
১০৫৪, রহিম ম্যানশন (৫ম তলা), সুবর্ণা আ/এ, গোলপাহাড় মোড়, ও. আর. নিজাম রোড়, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : info.24tvbd@gmail.com
মার্কেটিং : +88 01813 29 29 77

কপিরাইট © 2018-2022 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework