জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য মশিউর রহমান

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : রবিবার, ২০২১ মে ৩০, ১১:০৫ পূর্বাহ্ন
জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ড. মশিউর রহমান। এর আগে তিনি এ বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য হিসেবে দায়িত্বরত ছিলেন। রোববার (৩০ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে তাকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। আদেশে বলা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমােদনক্রমে জাতীয় বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯২ এর ১১ (১) ধারা অনুসারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মাে. মশিউর রহমানকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর পদে নিয়ােগ দেয়া হলাে।

■ সম্পাদক : নুরুল আমিন (খোকন)

■ সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
১০৫৪, রহিম ম্যানশন (৫ম তলা), সুবর্ণা আ/এ, গোলপাহাড় মোড়, ও. আর. নিজাম রোড়, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : info.24tvbd@gmail.com
মার্কেটিং : +88 01813 29 29 77

কপিরাইট © 2018-2022 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework