চবি অফিসার সমিতির কর্মবিরতি স্থগিত

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : মঙ্গলবার, ২০২০ অক্টোবর ১৩, ০৭:৫৬ পূর্বাহ্ন
প্রশাসক পদ বাতিলসহ তিন দফা দাবিতে কলমবিরতির তৃতীয় দিনে কর্মবিরতি স্থগিত করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) অফিসার সমিতি। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ৯টা থেকে তৃতীয় দিনের কলমবিরতি শুরু করেন অফিসার সমিতি। অফিসার সমিতির সাধারণ সম্পাদক মুহাম্মদ হামিদ হাসান নোমানী বলেন, টানা তৃতীয় দিনের কলমবিরতি চলাকালে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে কয়েক দফায় আলোচনার পর গ্রহণযোগ্য সমাধানের আশ্বাসে আগামী ১৫ অক্টোবরের অর্ধদিবস কর্মবিরতি স্থগিত করা হয়েছে। ১৭ অক্টোবরের মধ্যে সমস্যা সমাধান না হলে ১৮ অক্টোবর থেকে কর্মবিরতি অব্যাহত থাকবে। এর আগে ৮ অক্টোবর অফিসার সমিতি তিন দফা দাবিতে ১১ অক্টোবর থেকে ১৩ অক্টোবর পর্যন্ত দুই ঘণ্টা করে কলমবিরতি ও ১৫ অক্টোবর অর্ধদিবস কর্মবিরতি এবং ১৮ অক্টোবর পূর্ণদিবস কর্মবিরতি পালনের ঘোষণা দেন। তিন দফা দাবি- '১৯৭৩ অ্যাক্ট অনুযায়ী ঢাকা, রাজশাহী ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ন্যায় সহকারী রেজিস্ট্রার ও সমমানের পদে ৬ষ্ঠ গ্রেড এবং ডেপুটি রেজিস্ট্রার ও সমমানের পদে ৪র্থ গ্রেড নির্ধারণের মাধ্যমে গ্রেডের সমতা আনতে হবে। প্রশাসক পদ বাতিলসহ অফিসারদের সব পদ থেকে শিক্ষকদের প্রত্যাহার এবং বিজ্ঞপ্তির মাধ্যমে নিয়োগ না হওয়া পর্যন্ত কাজের সঙ্গে সংশ্লিষ্ট সিনিয়র অফিসারদের পদায়নের প্রয়োজনীয় ব্যবস্থা  নিতে হবে। বিশ্ববিদ্যালয়ে অফিসারদের ‘ডিউ ডেইট’ সমস্যা নিরসন করে পূর্বের ন্যায় চালু করতে হবে। '

■ সম্পাদক : নুরুল আমিন (খোকন)

■ সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
১০৫৪, রহিম ম্যানশন (৫ম তলা), সুবর্ণা আ/এ, গোলপাহাড় মোড়, ও. আর. নিজাম রোড়, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : info.24tvbd@gmail.com
মার্কেটিং : +88 01813 29 29 77

কপিরাইট © 2018-2022 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework